জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Aug ১, ২০২৬

নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার

উজ্জ্বল কুমার,

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে 'শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় চৌমাশিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক মনিমুল ইসলাম চঞ্চল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি ইরুল কায়েস সাজু, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল সবুজ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম বেলু, সাধারণ সম্পাদক শাহজাহান ইসলাম সাইফসহ কৃষকদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং যুবসমাজকে মাঠমুখী করে সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।